রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১৮:৪৪

বনলতা এক্সপ্রেস: মুক্তির ১৮ দিনে ৫ কোটি টাকার আয়, দর্শকদের সাড়া অব্যাহত

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৬
শেয়ার: mail
বনলতা এক্সপ্রেস: মুক্তির ১৮ দিনে ৫ কোটি টাকার আয়, দর্শকদের সাড়া অব্যাহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ বক্স অফিসে দাপুটে জয়যাত্রা চালিয়ে যাচ্ছে। হইচই বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, মাত্র ১৮ দিনেই সিনেমাটি ৫ কোটি টাকার আয়ের মাইলফলক অতিক্রম করেছে। দেশব্যাপী স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমা ও কে-স্ক্রিন সিনেপ্লেক্সসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক এখনো সিনেমাটির আনন্দ উপভোগ করছেন।

নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাসের অনুপ্রেরণায় নির্মাতা তানিম নূর গল্পটি পর্দায় ফুটিয়েছেন। এক ট্রেনযাত্রার পটভূমিতে মানুষের জীবনের আবেগ ও টানাপোড়েন সিনেমার মূল আকর্ষণ। এর সঙ্গে অভিনয়শিল্পীদের শক্তিশালী তালিকা—মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে—দর্শকদের মন জয় করেছে।

সামাজিক মাধ্যমে সিনেমাটির ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। দর্শকরা মনে করছেন, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে কেবল অ্যাকশন নয়, এমন গল্পভিত্তিক, বৈচিত্র্যময় চলচ্চিত্রের গুরুত্ব অপরিসীম। ‘বনলতা এক্সপ্রেস’ সেই অভাব পূরণ করে সুস্থ ধারার গল্পের সিনেমার অবস্থান দৃঢ় করেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বনলতা এক্সপ্রেস: মুক্তির ১৮ দিনে ৫ কোটি টাকার আয়, দর্শকদের সাড়া অব্যাহত

বিস্তারিত কমেন্টে