মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:১৭:৫৮
শিরোনাম
● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

অষ্টম মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

বানিজ্য ডেস্ক
বানিজ্য ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১:২৭
শেয়ার: mail
অষ্টম মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

অষ্টম মজুরি বোর্ডের মাধ্যমে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যায্য প্রত্যাশা পূরণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে দেশের বিরুদ্ধে চলমান সব ধরনের ষড়যন্ত্র সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শ্রমমন্ত্রী।

বক্তব্যে দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন আরিফুল হক চৌধুরী।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঘোষিত অষ্টম মজুরি বোর্ড শ্রমিকদের বর্তমান বাজারদর ও বাস্তবতা বিবেচনায় একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক মজুরি কাঠামো উপহার দেবে।

দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে শ্রমমন্ত্রী আরও বলেন, উন্নয়নের ধারাকে ব্যাহত করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। তবে দেশের সচেতন জনগণ অতীতের মতো এবারও ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অষ্টম মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

বিস্তারিত কমেন্টে