শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:০৮:১৩
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

সংগঠনটির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কোরআন, হিজাব, চাবির রিং, ‘তওবার অন্তরায়’ বই, কলম, টেবিল ক্যালেন্ডার, সংগঠনের লোগোসংবলিত প্যাড, পরিচিতি কার্ড ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ‘শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে ছাত্রশিবির সর্বদা কাজ করে আসছে। আগামীতেও এ কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে গিয়ে দুইজন ভাইকে গুম হতে হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। নবীনবরণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা থাকবে।’

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থা একেবারেই নিম্নমানের। এ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের বেকার হিসেবে তৈরি করা হয়। শিক্ষকরা এখন রাজনৈতিক কোটায় নিয়োগপ্রাপ্ত হন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের চেয়ে প্রধানমন্ত্রীর প্রোগ্রামে গিয়ে কীভাবে পদলেহন করা যায়, সেই চিন্তায় শিক্ষকরা ব্যস্ত থাকেন। রাজনীতির কারণে শিক্ষার্থীরা আবাসন থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে আমরা আন্দোলন করে যাব। শিক্ষার্থীদের জন্য শিবির অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।’

তিনি আরও বলেন, ‘সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। আমরা ইতোমধ্যে লংমার্চ করেছি, মিছিল করেছি, এই ক্যাম্পাসেও মিছিল করছি। সরকার যদি আমাদের বাধ্য করে, তাহলে আমরা অবরোধ, ধর্মঘট, হরতাল ও ঘেরাও কর্মসূচি পালন করব। সরকারের সুবুদ্ধির উদয় হওয়ার জন্য সময় দিচ্ছি। আমরা কিছুটা অপেক্ষা করছি। তারা যদি মোনাফেকি থেকে ফিরে না আসে, তাহলে যে ভাষায় কথা বললে এবং যে আচরণ করলে তারা সঠিক পথে আসে, সেই আচরণের দিকেই আমাদের যেতে বাধ্য হতে হবে। সাধারণ জনতা ও ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে