শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২৩:২৪
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

আইআইডি পলিসি হ্যাকাথনে দ্বিতীয় রানার-আপ পাবিপ্রবির ‘টিম উদ্ভব’

পাবিপ্রবি প্রতিনিধি
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:০৮
শেয়ার: mail
আইআইডি পলিসি হ্যাকাথনে দ্বিতীয় রানার-আপ পাবিপ্রবির ‘টিম উদ্ভব’

আইআইডি পলিসি হ্যাকাথন ২০২৬-এ দ্বিতীয় রানার-আপ হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের দল ‘টিম উদ্ভব’। দেশের ২৩২টি আবেদনকারী দলের মধ্যে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত ১২টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এ সাফল্য অর্জন করেছে দলটি।

গত ১০ নভেম্বর (মঙ্গলবার) ঢাকার বাংলা একাডেমিতে আয়োজিত আইআইডি পলিসি সামিট ২০২৬-এর প্রথম দিনের অনুষ্ঠানে হ্যাকাথনের সেরা তিন দলের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

‘টিম উদ্ভব’-এর চার সদস্য হলেন—নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. সোহান শেখ ও মো. ফয়সল আহমেদ এবং লোকপ্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আনিকা আক্তার স্মৃতি ও সুমাইয়া আফরিন।

এবারের হ্যাকাথনের প্রতিপাদ্য ছিল ‘দ্য ফিউচার অব এডুকেশন: দ্য রোল অব এআই’। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা, স্বাধীন চিন্তা ও সৃজনশীলতার বিকাশ এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘টিম উদ্ভব’ শিক্ষক-নেতৃত্বাধীন ‘এআই লার্নিং ক্লাব’ মডেল প্রস্তাব করে।

দলটির প্রস্তাবনার মূল লক্ষ্য ছিল মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-নেতৃত্বাধীন ‘এআই লার্নিং ক্লাব’ চালুর মাধ্যমে শিক্ষার্থীদের এআই ব্যবহারে যথাযথ দিকনির্দেশনা দেওয়া। বর্তমানে শিক্ষার্থীরা পড়াশোনাসহ বিভিন্ন কাজে এআই ব্যবহার করলেও কখন, কোথায় ও কতটুকু এআই ব্যবহার করা উচিত, এআইয়ের দেওয়া তথ্য কীভাবে যাচাই করতে হয় এবং কোন ক্ষেত্রে নিজেদের চিন্তা ও সৃজনশীলতাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন—এসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনার ঘাটতি রয়েছে। পাশাপাশি এআই-সহায়ক শিক্ষাব্যবস্থায় শিক্ষকদের প্রস্তুতি ও মূল্যায়ন সক্ষমতা বাড়ানোর বিষয়টিও দলটির প্রস্তাবনায় গুরুত্ব পেয়েছে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিভিন্ন মেন্টর, বিশেষজ্ঞ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সামনে একাধিকবার নিজেদের প্রস্তাবনা উপস্থাপন করতে হয় দলটিকে। তাঁদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রস্তাবনা ও প্রকল্পের বিভিন্ন দিক পরিমার্জন করে ‘টিম উদ্ভব’। এ ছাড়া শিক্ষার্থীদের মাধ্যমে প্রকল্পটির ব্যবহারিক দিক পরীক্ষারও সুযোগ পায় দলটি।

দলের টিম লিডার মো. সোহান শেখ বলেন, ‘আইআইডি পলিসি হ্যাকাথন ২০২৬-এ টিম উদ্ভবের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার। টিম লিডার হিসেবে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা, দায়বদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। এই স্বীকৃতি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং দেশের শিক্ষাব্যবস্থায় এআইয়ের দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে আরও উদ্যোগী হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আইআইডি পলিসি হ্যাকাথনে দ্বিতীয় রানার-আপ পাবিপ্রবির ‘টিম উদ্ভব’

বিস্তারিত কমেন্টে