শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২৩:২৯
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:২৪
শেয়ার: mail
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের আয়োজনে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উদযাপন, বিভাগের ২০তম ও ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ১৫তম ও ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, পৃথিবী, প্রকৃতি, মানুষের আগমন ও প্রস্থান এবং সৃষ্টির রহস্য নিয়ে গভীর অনুসন্ধানই দর্শনের মূল বিষয়। পৃথিবীতে যত সভ্যতার বিকাশ ঘটেছে, তার পেছনে দর্শনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দিন-রাত্রির আবর্তন থেকে শুরু করে বিশাল সাম্রাজ্য, অসীম আকাশ এবং মানবজীবনের উদ্দেশ্য—সবকিছু নিয়েই দর্শনের অনুসন্ধান।

তিনি বলেন, সৃষ্টিকর্তা আমাদের কেন সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মাধ্যমে তাঁর জন্য আমরা কী করেছি এবং পৃথিবীতে আমাদের বিচরণের পরিণতি কী—এ ধরনের মৌলিক প্রশ্নের উত্তর অনুসন্ধানে দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দর্শন সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করার অন্যতম মাধ্যম।

তিনি আরও বলেন, নিজেদের ভাগ্যকে দোষারোপ করলেই চলবে না; বরং সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়ে তাঁর উদ্দেশ্য ও সন্তুষ্টি অর্জনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজের ভবিষ্যৎ ও ভাগ্য গড়ে তোলার দায়িত্বও নিজেদেরই নিতে হবে।

উপাচার্য বলেন, স্বাধীনতার এত বছর পরও জাতি হিসেবে প্রত্যাশিত উন্নতি অর্জন করতে না পারার অন্যতম কারণ হলো, জাতীয়ভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সুস্পষ্ট দর্শন ও আদর্শের অভাব। দেশমাতৃকার প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি সুসংহত দর্শন অর্জন জরুরি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

বিস্তারিত কমেন্টে