বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৩৩:১৫
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ইরানের জলাধার ঘিরে সামরিক স্থাপনার রহস্য, নতুন করে আলোচনায় পরিবেশবিদদের গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:০০
শেয়ার: mail
ইরানের জলাধার ঘিরে সামরিক স্থাপনার রহস্য, নতুন করে আলোচনায় পরিবেশবিদদের গ্রেপ্তার

ইরানে বিপুলসংখ্যক জলাধার, পানি সরবরাহের পাইপলাইন ও ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল পরিবেশ ও পানিবিষয়ক বিশেষজ্ঞদের। বিশেষ করে যেসব এলাকায় এসব অবকাঠামো তৈরি করা হয়েছে, সেগুলোর অনেক জায়গায় এত বড় পানি প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েও বিস্ময় ছিল তাঁদের। তবে সাম্প্রতিক যুদ্ধের পর এসব অবকাঠামোর সঙ্গে সামরিক স্থাপনার সম্ভাব্য সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার দাবি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার স্থানগুলোর সঙ্গে ইরানের জলাধার ও পানি প্রকল্পের অবস্থানের মিল খুঁজে পেয়েছেন কয়েকজন বিশ্লেষক। তাঁদের ধারণা, কিছু পানি প্রকল্পের আশপাশে কৌশলগত কারণে সামরিক অবকাঠামো গড়ে তোলা হয়ে থাকতে পারে।

পানিনিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরি ও জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির তাঁর গবেষক দল দীর্ঘদিন ধরে ইরানের জলাধার নিয়ে গবেষণা করছেন। তাঁদের তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ৫৩৩টি জলাধার রয়েছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে ইরানে জলাধারের সংখ্যা অন্যতম বেশি।

শোকরির গবেষণায় দেখা যায়, ইরানে যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে, সেগুলোর অনেকগুলোই জলাধারের কাছাকাছি অবস্থিত। তাঁর মতে, জলাধার থেকে নিয়মিত পানি ও বিদ্যুৎ সরবরাহের সুযোগ থাকায় সেখানে উন্নত প্রযুক্তিনির্ভর সামরিক স্থাপনা নির্মাণের সম্ভাবনা রয়েছে।

ইরানের সামরিক অবকাঠামোর বড় একটি অংশ ভূগর্ভে নির্মিত। এসব স্থাপনা ‘ক্ষেপণাস্ত্রের শহর’ নামে পরিচিত। পাহাড়ের গভীরে তৈরি এসব সুড়ঙ্গ ও কক্ষে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন, সংরক্ষণ ও মোতায়েন করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক ও সামরিক বিশেষজ্ঞ ফারজিন নাদিমির ধারণা, ইরানে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্রসংক্রান্ত স্থাপনা রয়েছে। তাঁর মতে, দেশটির মতো বিস্তৃত ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো বিশ্বের খুব কম দেশেই রয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পানিসংকটের বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি। দেশটির জলাধারগুলোর বড় অংশ পানি সরবরাহ, কৃষিকাজে সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক কাজে ব্যবহৃত হয়। ফলে সম্ভাব্য সামরিক ব্যবহার নিয়ে আলোচনার কারণে এসব অবকাঠামোর জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা যেন আড়াল না হয়।

ইরানের জলাধার ও সামরিক স্থাপনার সম্ভাব্য সম্পর্কের আলোচনার পাশাপাশি ২০১৮ সালে দেশটির কয়েকজন বন্য প্রাণী সংরক্ষণকর্মীকে গ্রেপ্তারের ঘটনাও নতুন করে সামনে এসেছে।

ওই বছর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা কয়েক ডজন কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে। তাঁদের মধ্যে ছিলেন পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাভুস সৈয়দ-ইমামি। রাষ্ট্রীয় হেফাজতে তাঁর মৃত্যু হয়। সংগঠনটির আরও কয়েকজন সদস্য দীর্ঘদিন কারাগারে ছিলেন।

ইরানি কর্তৃপক্ষের অভিযোগ ছিল, বন্য প্রাণীর আবাসস্থল পর্যবেক্ষণের নামে ক্যামেরা স্থাপন করে ওই ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন।

সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা মোরাদ তাহবাজ জানান, তাঁর বিরুদ্ধে এমন অভিযোগও আনা হয়েছিল যে তিনি টিকটিকিজাতীয় প্রাণীকে গুপ্তচরবৃত্তির কাজে প্রশিক্ষণ দিয়েছেন।

ওয়াশিংটনে নির্বাসিত ইরানের পানিবিষয়ক বিশ্লেষক নিক কাওসারের ধারণা, সামরিক স্থাপনার আশপাশে মাঠপর্যায়ে কাজ করা ব্যক্তিদের বিপ্লবী গার্ড বাহিনী নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করে থাকতে পারে। তবে সংরক্ষণকর্মীদের গ্রেপ্তারের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

ইরানের বিশাল পানি স্থানান্তর প্রকল্প নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন রয়েছে। দেশটির জাগরোস পার্বত্য অঞ্চল থেকে মধ্যাঞ্চলের ইয়াজদ প্রদেশে পানি সরবরাহের জন্য বড় একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আরভাইন ক্যাম্পাসের পানিবিষয়ক বিশেষজ্ঞ আমির আগাকুচাক দীর্ঘদিন ধরে প্রকল্পটির উদ্দেশ্য নিয়ে গবেষণা করছেন। গত মার্চে ইয়াজদে বিমান হামলার পর বিভিন্ন সংবাদমাধ্যমে সেখানে বড় ক্ষেপণাস্ত্র স্থাপনা থাকার খবর প্রকাশিত হয়। এরপর পানি স্থানান্তর প্রকল্পটির পেছনে সম্ভাব্য সামরিক উদ্দেশ্য থাকতে পারে বলে তাঁর সন্দেহ তৈরি হয়।

এ ছাড়া পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের মোরাদ তাহবাজ জানান, কারাগারে থাকাকালে হরমুজগান প্রদেশে তাঁদের পরিচালিত বন্য প্রাণী সংরক্ষণ প্রকল্প নিয়ে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিশেষ করে বিরল বুনো ভেড়া সংরক্ষণের প্রকল্পটি নিয়ে জিজ্ঞাসাবাদকারীদের আগ্রহ ছিল বলে দাবি করেন তিনি।

গত ১৪ জুলাই হরমুজগানের তারোম সংরক্ষিত এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, তাদের লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো ও উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা। সামরিক বিশেষজ্ঞ ফারজিন নাদিমির মতে, ওই এলাকার কাছাকাছি ভূগর্ভস্থ একটি ক্ষেপণাস্ত্রঘাঁটি থাকতে পারে।

ইরানের পানি প্রকল্প ও জলাধারের সঙ্গে সামরিক স্থাপনার সম্পর্কের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বাঁধ ও জলাধার নিয়ে এসব অভিযোগ ভিত্তিহীন। তাঁর মতে, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় হামলার পক্ষে যুক্তি তৈরির চেষ্টা হিসেবেই এমন বক্তব্য সামনে আনা হচ্ছে।

জাতিসংঘে ইরানের মিশনও এক বিবৃতিতে বলেছে, বেসামরিক জলাধার ও পানি সরবরাহ ব্যবস্থায় ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

সব মিলিয়ে ইরানের পানি অবকাঠামো, ভূগর্ভস্থ সামরিক স্থাপনা এবং পরিবেশ সংরক্ষণকর্মীদের গ্রেপ্তারের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এসব স্থাপনার সামরিক ব্যবহারের অভিযোগ এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইরানের জলাধার ঘিরে সামরিক স্থাপনার রহস্য, নতুন করে আলোচনায় পরিবেশবিদদের গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে