বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৩৩:২০
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই খাগড়াছড়িতে, স্বাভাবিক কর্মব্যস্ততা

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:১০
শেয়ার: mail
নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই খাগড়াছড়িতে, স্বাভাবিক কর্মব্যস্ততা

নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউন কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি পার্বত্য জেলা খাগড়াছড়িতে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই খাগড়াছড়ি সদর সহ পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলা জুড়ে স্বাভাবিক ছিল জনজীবন ও কর্মচাঞ্চল্য। স্বাভাবিক নিয়মেই চলেছে দূরপাল্লার যানবাহন সহ স্থানীয় পরিবহন ও পণ্যবাহী যানবাহন।
সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল থেকে খাগড়াছড়ির সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।কোথাও লকডাউনের দৃশ্যমান কোনো প্রভাব চোখে পড়েনি।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আওয়ামী লীগের কর্মসূচির বাস্তবে কোনো প্রতিফলন দেখা যায়নি। খাগড়াছড়ির কোথাও দলটির নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা বা কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি। সাধারণ মানুষের মধ্যেও কথিত এই কর্মসূচি নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি।

এদিকে, আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তাদের অবস্থান করতে দেখা গেছে।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, বিগত দেড় দশকের শাসনামলে আওয়ামী লীগের দুঃশাসন ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এসেছে। তারা দেশে স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করার আহ্বান জানান তাঁরা।
সব মিলিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়িতে কোনো ধরনের অচলাবস্থা তৈরি হয়নি। খাগড়াছড়িতে পরিবহন ও জনজীবন ছিলো স্বাভাবিক।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনে সাড়া নেই খাগড়াছড়িতে, স্বাভাবিক কর্মব্যস্ততা

বিস্তারিত কমেন্টে