বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৮:০৭
শিরোনাম
● ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের সময় ২২ নভেম্বর পর্যন্ত ● বারবার ঠোঁট ফাটছে? শরীরে যে ভিটামিনের ঘাটতি থাকতে পারে ● কিশোরদের বয়স শনাক্তে এআই প্রযুক্তি আনছে মেটা, ফেসবুক-ইনস্টাগ্রামেও নতুন নিয়ম ● আবুবকরপুরে আব্দুল্লাহ আল নোমানের । চেয়ারম্যান পদো প্রার্থীর বাইক শো ডাউন ● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের সময় ২২ নভেম্বর পর্যন্ত ● বারবার ঠোঁট ফাটছে? শরীরে যে ভিটামিনের ঘাটতি থাকতে পারে ● কিশোরদের বয়স শনাক্তে এআই প্রযুক্তি আনছে মেটা, ফেসবুক-ইনস্টাগ্রামেও নতুন নিয়ম ● আবুবকরপুরে আব্দুল্লাহ আল নোমানের । চেয়ারম্যান পদো প্রার্থীর বাইক শো ডাউন ● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

২২ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমার সুযোগ

বানিজ্য ডেস্ক
বানিজ্য ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৫৪
শেয়ার: mail
২২ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমার সুযোগ

ই-ভ্যাট সিস্টেমের সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করে এনবিআর। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদেশটি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়, গত ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে একই সময়ে ব্যবহারকারীর (কনকারেন্ট ইউজার) সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের কর রিটার্ন দাখিলের কার্যক্রম ব্যাহত হয়।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বরের মধ্যে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে দাখিল করলে কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।

যেভাবে অনলাইনে রিটার্ন জমা দেবেন

অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে করদাতাদের ই-ভ্যাট সিস্টেমে প্রবেশ করতে হবে। এরপর অনলাইনে রিটার্ন দাখিলের নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২২ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলেই এ ক্ষেত্রে কোনো সুদ বা জরিমানা প্রযোজ্য হবে না।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

২২ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমার সুযোগ

বিস্তারিত কমেন্টে