বাংলাদেশ ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

মোংলায় সুপেয় পানির সংকট নিরসনে ২৪টি পানির ট্যাংক বিতরণ

মোংলা উপজেলার উপকূলীয় এলাকার মানুষের সুপেয় পানির অভাব দূর করতে ২৪টি পরিবারের মাঝে বিশালাকৃতির পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ (LEADERS)- এর পক্ষ থেকে এসব ট্যাংক প্রদান করা হয়।

বুধবার ৮ মার্চ মোংলা উপজেলার সুন্দরবন ও চাঁদপাই ইউনিয়নে এসব সুপেয় পানির আধার বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় সুন্দরবন ইউনিয়নে ১২টি এবং চাঁদপাই ইউনিয়নে ১২টি করে মোট ২৪টি উন্নত মানের ‘সেরা’ ব্র্যান্ডের ২০০০ লিটারের পানির ট্যাংক উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

ট্যাংক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম ইজারাদার, চাঁদপাই ইউনিয়নের মোল্লা তারিকুল ইসলাম, লিডার্সের কৃষিবিদ বিপ্লব কুন্ডু, প্রজেক্ট অফিসার বদরুননেছা মিলি, প্রকল্পের সিএমবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণকালে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে সুপেয় পানির তীব্র সংকট বিদ্যমান। বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে এই সংকট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। লিডার্সের এই উদ্যোগ স্থানীয় দরিদ্র ও অসহায় পরিবারগুলোর পানির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, লিডার্স দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সুপেয় পানি নিশ্চিতকরণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস

মোংলায় সুপেয় পানির সংকট নিরসনে ২৪টি পানির ট্যাংক বিতরণ

প্রকাশিত: ০৮:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬