বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:১১:২৪
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৩৪
শেয়ার: mail
বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

বাগেরহাটের ফকিরহাটে ভাড়া বাসায় বসবাস শুরুর এক সপ্তাহের মাথায় মেহেদী হাসান (২২) নামের এক বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামের একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

নিহত মেহেদী হাসান বরগুনা সদর এলাকার জামাল সরদারের ছেলে। তিনি স্ত্রী মুন্নি আক্তারকে নিয়ে গত ১১ নভেম্বর বড়খাজুরা গ্রামের হৃদয় ইসলামের বাড়িতে দুটি কক্ষ ভাড়া নেন। এরপর থেকে তাঁরা সেখানে বসবাস করছিলেন।

পুলিশের উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় জানান, সোমবার দিবাগত রাতের কোনো একসময় মেহেদী ঘরের আড়ার সঙ্গে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী মুন্নি আক্তারের ভাষ্য, রাতে তিনি অন্য একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে স্বামীকে ঘরের আড়ার সঙ্গে কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।

অন্যদিকে বাড়ির মালিক হৃদয় ইসলামের স্ত্রী মোসা. আসমা বেগম জানান, গত ১১ নভেম্বর ওই দম্পতি তাঁদের বাড়িতে ভাড়া থাকতে আসেন। পারিবারিক কলহের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি মনে করছেন।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

বিস্তারিত কমেন্টে