বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:১১:৫০
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মেঘের চাদরে ঢাকা পঞ্চগড়, সূর্যের দেখা নেই—বাড়ছে শীতের অনুভূতি

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:০০
শেয়ার: mail
মেঘের চাদরে ঢাকা পঞ্চগড়, সূর্যের দেখা নেই—বাড়ছে শীতের অনুভূতি

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ বদলে গেছে আবহাওয়ার চিত্র। হিমেল বাতাস, হালকা কুয়াশা আর ঘন মেঘে ঢাকা পড়েছে চারপাশ। সকাল গড়িয়ে বেলা হলেও সূর্যের দেখা মিলছে না। ফলে দিনের আলোতেও শীতের আমেজ অনুভূত হচ্ছে পুরো জেলাজুড়ে। আবহাওয়ার এমন পরিবর্তনে জনজীবনেও পড়েছে প্রভাব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত এক সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল।

সরেজমিনে দেখা যায়, সকাল পেরিয়ে দুপুর হলেও আকাশজুড়ে মেঘের আধিপত্য। সূর্যের দেখা না মেলায় স্বাভাবিক দিনের উষ্ণতা অনুভূত হচ্ছে না। হিমেল বাতাসে সকাল থেকেই শীতের অনুভূতি বাড়তে থাকে। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক কর্মজীবনে এর প্রভাব পড়েছে।

স্থানীয়রা জানান , “গতকালের তুলনায় আজ হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয়েছে। সকাল থেকেই ঠান্ডা বাতাস বেশি অনুভূত হচ্ছে। আকাশে সূর্যের কোনো দেখা নেই।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৬টায় ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। পরে সকাল ৯টায় তা কমে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়।

তিনি আরও জানান, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে দিনের বেলায় মাটি ও ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে না। এ কারণে দিনের বেলাতেও শীতল পরিবেশ বিরাজ করছে।

এদিকে আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। পাশাপাশি ঠান্ডাজনিত অসুস্থতা এড়াতে প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার এবং শিশু ও প্রবীণদের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

সব মিলিয়ে পঞ্চগড়ে এখন শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠছে। দিনের বেলায়ও সূর্যের দেখা না মেলায় উত্তরের জনপদে শীতের অনুভূতি যেন জানান দিচ্ছে শীতের আগমনের কথা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মেঘের চাদরে ঢাকা পঞ্চগড়, সূর্যের দেখা নেই—বাড়ছে শীতের অনুভূতি

বিস্তারিত কমেন্টে