সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৫ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৩৩:২৭
শিরোনাম
● বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ● চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম ● কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ● রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ● প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা ● বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ● ‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট ● ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত ● ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার ● ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায় ● বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ● চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম ● কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ● রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ● প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা ● বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ● ‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট ● ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত ● ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার ● ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায়

কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

মোঃ আরমান সরকার, কসবা প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৫৪
শেয়ার: mail
কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সাবেক পৌর সভাপতি আলী আশ্রাফ, বশির চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি শামমিয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়।

এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণ এবং বিদেশ থেকে তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানো জরুরি। কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণের ফলে সরিষা চাষে আগ্রহ বাড়বে। পাশাপাশি কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন এবং দেশের তেলবীজ উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কসবা উপজেলার ২ হাজার ৪০০ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত ফলন পেতে কৃষকদের সময়মতো বীজ বপন, সঠিক পরিচর্যা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের ভোজ্যতেলের উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানো সম্ভব। বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার পেয়ে স্থানীয় কৃষকদের মধ্যে সরিষা চাষ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে চলতি মৌসুমে কসবায় সরিষার আবাদ ও উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

বিস্তারিত কমেন্টে