সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬ | ১৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ২:৪২:৫৫
শিরোনাম
● দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী ● পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় হাসিনার অনুসারীদের দায়ী করলেন রিজভী ● পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধানের স্ত্রী ● এইচএসসিতে ফল বিপর্যয়, ১০৪ কলেজের অধ্যক্ষকে শোকজ ● ২০২৭ সালে ৩১ দিন বন্ধ থাকবে ব্যাংক ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, পুলিশ পাহারায় হাসপাতালে

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৫
শেয়ার: mail
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, পুলিশ পাহারায় হাসপাতালে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

ভুক্তভোগী শিশুর পরিবারের বরাতে স্থানীয়রা জানান, সকালে শিশুটির মা তাকে মাদ্রাসায় যেতে বলেন। তবে সে যেতে অপারগতা প্রকাশ করে। পরে মা মাদ্রাসায় গেলে ২০ টাকা দেওয়ার প্রলোভন দেখান। তাতেও রাজি না হওয়ায় মা তাকে বারবার জিজ্ঞাসা করেন। একপর্যায়ে শিশুটি জানায়, মাদ্রাসার শিক্ষক সাইফুল হুজুর তাকে যৌন নিপীড়ন করেছেন। শিশুটি আরও জানায়, সর্বশেষ গত বুধবার ও বৃহস্পতিবারও সে নিপীড়নের শিকার হয়েছে।

পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তাঁরা সংঘবদ্ধ হয়ে ওই মাদ্রাসায় যান। সেখানে অভিযুক্ত শিক্ষক সাইফুলকে আটক করে মারধর করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষক সাইফুলের বিরুদ্ধে এর আগেও একাধিকবার শিশু নিপীড়নের অভিযোগ উঠেছে। তাঁরা ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, পুলিশ পাহারায় হাসপাতালে

বিস্তারিত কমেন্টে