শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩১:৪১
শিরোনাম
● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের ● বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, লুটপাট ও নারীদের ওপর হামলার অভিযোগ ● পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী ● সারারাত ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বাড়বে বিদ্যুৎ বিল? জেনে নিন কী করবেন ● বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের ● বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, লুটপাট ও নারীদের ওপর হামলার অভিযোগ ● পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী ● সারারাত ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বাড়বে বিদ্যুৎ বিল? জেনে নিন কী করবেন ● বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’

পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী

তথ্য প্রযুক্তি ডেস্ক
তথ্য প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২:১৯
শেয়ার: mail
পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী

সংগৃহীত ছবি

বড় ধরনের কারিগরি ত্রুটির কারণে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অচল ছিল প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের একাধিক গুরুত্বপূর্ণ সেবা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিভ্রাটের ফলে মাইক্রোসফট ৩৬৫, আউটলুক ও টিমস ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন বিশ্বজুড়ে লাখো গ্রাহক। এর প্রভাব পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের বিভিন্ন সেবাতেও।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টার দিকে শুধু আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ছাড়িয়ে যায়। তবে মাইক্রোসফটের প্রকৌশলীদের প্রচেষ্টায় সন্ধ্যার দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। এ সময় অভিযোগের সংখ্যা কমে ৩৪ হাজারের নিচে নেমে আসে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পর্যায়ক্রমে সচল করার কাজ চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। যেসব সার্ভার পুনরুদ্ধার করা হয়েছে, সেগুলো স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়। পাশাপাশি বিকল্প পথে ডেটা ট্র্যাফিক পরিচালনার মাধ্যমে সেবাগুলো পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছিল।

মাইক্রোসফটের প্রাথমিক ব্যাখ্যায় বলা হয়, অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কারণে নয়, বরং কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, মূলত এক্সচেঞ্জ অনলাইন ও মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাইক্রোসফট ৩৬৫-সংক্রান্ত অভিযোগ কমে প্রায় ১৩ হাজারে নেমে আসে। একই সময়ে টিমস নিয়ে অভিযোগের সংখ্যা ছিল ৭৬৩টি।

মাইক্রোসফটের এই কারিগরি বিপর্যয়ের প্রভাব পড়েছে করপোরেট ও এআই খাতেও। ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফট কানেক্টরে জটিলতার কারণে তাদের বিভিন্ন টুল প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। পাশাপাশি নতুন সংযোগ স্থাপনেও সমস্যা দেখা দিয়েছে।

অন্যদিকে, অ্যানথ্রপিক জানিয়েছে, আপস্ট্রিম প্রোভাইডারের ত্রুটির কারণে তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টরগুলো বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে, প্রযুক্তিগত এই বিপর্যয়ের প্রভাব পড়েছে ব্যবসায়িক কার্যক্রমেও। বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্কহর্স গ্রুপ তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের সময় পিছিয়ে দিয়েছে। ১২ নভেম্বর প্রতিবেদনটি প্রকাশের কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মাইক্রোসফটের ক্ষতিগ্রস্ত সার্ভারগুলো পুনরুদ্ধারের কাজ চলছিল। তবে সব সেবা পুরোপুরি স্বাভাবিক হয়েছে কি না, সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী

বিস্তারিত কমেন্টে