শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩১:৫২
শিরোনাম
● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের ● বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, লুটপাট ও নারীদের ওপর হামলার অভিযোগ ● পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী ● সারারাত ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বাড়বে বিদ্যুৎ বিল? জেনে নিন কী করবেন ● বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের ● বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, লুটপাট ও নারীদের ওপর হামলার অভিযোগ ● পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী ● সারারাত ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বাড়বে বিদ্যুৎ বিল? জেনে নিন কী করবেন ● বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’

বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২:০৮
শেয়ার: mail
বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অঙ্গনে তুর্কি সিনেমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ঐতিহ্য, আধুনিক নির্মাণশৈলী এবং ব্যতিক্রমী গল্প বলার কৌশলে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে তুরস্কের চলচ্চিত্রশিল্প। এবার সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অতিপ্রাকৃত হরর সিনেমা ‘সয়’।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি প্রদর্শন শুরু করেছে স্টার সিনেপ্লেক্স।

পরিচালক ম্যাক্সিম আলেকজান্দ্রের নির্মিত ‘সয়’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং ইস্তাম্বুলের একটি রহস্যময় প্রাসাদকে ঘিরে।

সিনেমার গল্পের সূচনা প্রায় ৬০ বছর আগের একটি ঘটনা দিয়ে। মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের সময় মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান। তবে সেটি হাতে পাওয়ার পরই অজান্তে ভয়ংকর এক অভিশাপের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এর পরিণতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে হয় তাকে।

দীর্ঘ সময় পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। দাদার ডাকে প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে হাজির হয় ক্যান। কিন্তু প্রাসাদে পৌঁছানোর পরই একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। ঘন কুয়াশায় প্রাসাদটি বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে পরিবারের অতীতের অজানা ও অন্ধকার ইতিহাস।

একটি অভিশপ্ত চিত্রকর্মের মাধ্যমে আবারও জেগে ওঠে প্রাচীন মিসরের অশুভ শক্তি। বন্ধুদের মধ্যে অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা এবং অতিপ্রাকৃত নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার কাহিনি। একপর্যায়ে বাসাককে এমন একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যার ওপর নির্ভর করে পুরো পরিবারের ভবিষ্যৎ।

সিনেমাটির অন্যতম আকর্ষণ প্রাচীন মিসরীয় অভিশাপ, রহস্যে ঘেরা প্রাসাদ, পারিবারিক গোপন ইতিহাস এবং মনস্তাত্ত্বিক ভয়ের সংমিশ্রণ। প্রচলিত জিনভিত্তিক হরর গল্পের বাইরে গিয়ে প্রাচীন মিসরের রহস্যকে আধুনিক তুর্কি গল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে এতে।

অতীতের পাপ, বিশ্বাসঘাতকতা এবং বংশপরম্পরায় বয়ে চলা অশুভ শক্তির গল্প নিয়ে নির্মিত ‘সয়’ হরর সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করতে পারে। রহস্য, ভয় ও টানটান উত্তেজনায় ভরপুর সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নতুন এক অভিজ্ঞতা নিয়ে এসেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’

বিস্তারিত কমেন্টে