শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ | ৩ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:২৪:৩৬
শিরোনাম
● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের মোটরসাইকেল শোডাউন ● জমি দখল ও বাড়ির পথ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ● খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় শীর্ষ তিনে ইবির ৪ শিক্ষার্থী ● গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● কলাতলায় চেয়ারম্যান প্রার্থী সাদাকাতের মোটরসাইকেল শোডাউন ● জমি দখল ও বাড়ির পথ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ● খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় শীর্ষ তিনে ইবির ৪ শিক্ষার্থী ● গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি

যশোরের প্রেসক্লাবের সামনে জজ কোর্টের দক্ষিণ গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৬
শেয়ার: mail
যশোরের প্রেসক্লাবের সামনে জজ কোর্টের দক্ষিণ গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কের জজ কোর্টের দক্ষিণ গেট লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই রাতে যশোর শহরের আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে যশোর সিভিল কোর্ট মোড়ের দিক থেকে জিলা স্কুল মোড়ের দিকে আসা একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি প্রেসক্লাবের সামনে পৌঁছান। এ সময় মোটরসাইকেল থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল দুটি আদালতের গেটের দেয়ালে বিস্ফোরিত হয়ে বিকট শব্দের সৃষ্টি করে। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত রেলগেটের দিকে পালিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী হাসানুজ্জামান বলেন, “আমি সামনে থেকেই ঘটনাটি দেখেছি। মোটরসাইকেলে আসা ব্যক্তিরা প্রেসক্লাবের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণের পর তাঁরা দ্রুত মোটরসাইকেল নিয়ে রেলগেটের দিকে পালিয়ে যান।”

এদিকে একই রাতে যশোর শহরের আরও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরপর এসব বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রেসক্লাবের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকসহ স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে যশোর পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম ঘটনাস্থলে যান। তিনি দেয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা সংগ্রহ করেন। তিনি বলেন, কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, তা তিনি জানেন না। ককটেল নিক্ষেপের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা বলেন, প্রেসক্লাবের বিপরীতে জজ আদালতের প্রাচীরে সন্ধ্যার পর কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পুলিশ বিষয়টি অনুসন্ধানের চেষ্টা করছে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোরের প্রেসক্লাবের সামনে জজ কোর্টের দক্ষিণ গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

বিস্তারিত কমেন্টে