বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | ২৭ কার্তিক, ১৪৩৩ | ১ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩৬:৫৪
শিরোনাম
● মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা ● জয়পুরহাটে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ছেঁড়ার প্রতিবাদে সমাবেশ ● কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও ● ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’ ● মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ● মাদক অপরাধে ৩ যুবকের চার মাসের সশ্রম কারাদণ্ড ● দর্শনা ইমিগ্রেশন থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেপ্তার ● চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১, ফেরত ২৯০ বস্তা ● ফকিরহাটে রাতের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ● মেয়াদোত্তীর্ণ আলু বীজ ও কীটনাশক বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা ● জয়পুরহাটে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ছেঁড়ার প্রতিবাদে সমাবেশ ● কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর, সুযোগ পাবেন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও ● ইবির ফাইন আর্টস বিভাগে জাপানি শিল্পীকে নিয়ে ‘আর্টিস্ট টক সেমিনার’ ● মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ● মাদক অপরাধে ৩ যুবকের চার মাসের সশ্রম কারাদণ্ড ● দর্শনা ইমিগ্রেশন থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেপ্তার ● চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেপ্তার আরও ১, ফেরত ২৯০ বস্তা ● ফকিরহাটে রাতের অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৩০
শেয়ার: mail
মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবপুর থানা ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠানের সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম সিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর কবির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ ও সফিক মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানি আহমেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন খান, ছাব্বির আহমেদ জুয়েল, রিংকু দেবনাথ, এহসান আহমেদ সেজান, রিফাত খা, ইমরান আহমেদ দিপু ও জীবন পাঠান নিলয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় জড়িত আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে মাধবপুর থানা ঘেরাও করার ঘোষণা দেন তাঁরা।

বক্তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁদের অভিযোগ, প্রশাসনের কিছু কর্মকর্তা দিনে বিএনপির সঙ্গে এবং রাতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলছেন। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তাঁরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাধবপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে