মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩২:২৪
শিরোনাম
● হরিপুর থেকে রাণীশংকৈলে শহিদুলের বদলি, জনমনে আলোচনা-সমালোচনা ● চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু ● নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী ● চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ● কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে শিবির-ছাত্রদলের বিক্ষোভ ● উন্নয়নকাজে শতভাগ গুণগত মান নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ● চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা ● ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ● হরিপুর থেকে রাণীশংকৈলে শহিদুলের বদলি, জনমনে আলোচনা-সমালোচনা ● চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু ● নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী ● চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ● কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে শিবির-ছাত্রদলের বিক্ষোভ ● উন্নয়নকাজে শতভাগ গুণগত মান নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ● চাটমোহরে সার লুটের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার আরও ৯ বস্তা ● ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ক* কটেল বিস্ফো*রণ, চালক গুরুতর আহত ● কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী, দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা ● শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে শিবির-ছাত্রদলের বিক্ষোভ

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:০৫
শেয়ার: mail
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে শিবির-ছাত্রদলের বিক্ষোভ

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল ও ছাত্রশিবির।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এদিকে, দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শাখা ছাত্রশিবিরের মিছিলে সংগঠনটির সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইমরান বিশ্বাস, অফিস সম্পাদক আব্দুস সামাদ, বায়তুল সম্পাদক মাহমুদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভ মিছিল থেকে তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘লীগ পাবে যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ককটেলবাজি করিস না, পিঠের চামড়া থাকবে না’ এবং ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড় না’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতি ছাত্রলীগের কতটা বিদ্বেষ থাকলে তারা সাধারণ শিক্ষার্থীদের পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যা করতে চায়! সারা দেশে আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, সে বিষয়ে আমরা তাদের সতর্ক করতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যতই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করুক না কেন, তাদের ৫ আগস্টের মতো আরেকটি পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং আবারও দিল্লিতে নিক্ষিপ্ত হতে হবে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দেশকে জঙ্গি রাষ্ট্র ও ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে এবং আলেম-ওলামাদের জঙ্গি হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়েছে। এসব কর্মকাণ্ডের দায়ে দলটিকে আগামী ১০০ বছরের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।’

বিক্ষোভ মিছিল শেষে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে। সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট, নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি, বোমাবাজি এবং গাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে আমরা এ বিক্ষোভ মিছিল করেছি। গত রাতে আমরা ক্যাম্পাসে পাহারা দিয়েছি। তারেক রহমানের সরকার যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মোকাবিলা করব।’

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে শিবির-ছাত্রদলের বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে