সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৫:০৭
শিরোনাম
● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরি, উদ্বোধনের দুই মাসেও ঝুলছে তালা ● রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান ● জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরি, উদ্বোধনের দুই মাসেও ঝুলছে তালা ● রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান ● জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:২০
শেয়ার: mail
ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের

শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি হাসপাতালে থাকবে ১০০টি শয্যা। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ছয়টি ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালগুলোর পরিকল্পনা ও নির্মাণকাজে শ্রমিকদের চিকিৎসার বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। এসব প্রতিষ্ঠান শ্রমিকদের জন্য নির্ধারিত চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচালিত হবে।

সংসদে বক্তব্য দিতে গিয়ে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বিগত স্বৈরাচারী শাসনামলে এসব খাতকে পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছিল। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তোলা হয়।

শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে নেওয়া বিভিন্ন নীতির কারণে দেশের শিল্প খাত প্রত্যাশিতভাবে এগোতে পারেনি। একইভাবে চিকিৎসাব্যবস্থাও ক্রমে দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশের ওপর নির্ভর করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তাই শ্রমিকসহ প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে বিরোধীদলীয় নেতাও এর আগে সংসদে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের

বিস্তারিত কমেন্টে