পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান আজ বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। কেবল পরীক্ষায় ভালো ফল করলেই হবে না বরং নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা বিস্তারে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র বিতরণ এবং স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করা হয়। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়
উল্লেখ্য আগামী কয়েক দিনের মধ্যে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পিরোজপুর প্রতিনিধি 



















