সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৪৪:০৫
শিরোনাম
● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● পলাশবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● নাটোরে এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার ● বরিশালে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য ● পলাশবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ● বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের এডহক কমিটিতে পলাশ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান প্রতিনিধি
মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে উৎসবমুখর পরিবেশে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে বান্দরবান জেলা প্রশাসন ফুটবল দল ৪-৩ গোলে পার্বত্য জেলা পরিষদ ফুটবল দলকে পরাজিত করেছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে বান্দরবান পুলিশ লাইন মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান। ম্যাচের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক কাজী নিরুতাজ বেগম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরদার সরদার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা এম মুহিব্বুল হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিমসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা।

প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয় বান্দরবান জেলা প্রশাসন ফুটবল দল ও পার্বত্য জেলা পরিষদ ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় তুলে নেয় জেলা প্রশাসন ফুটবল দল।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনী ম্যাচকে ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াঙ্গনের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে