রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
ডিএমপির তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৯৪ জন, মতিঝিল বিভাগে ৮৫ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, মিরপুর বিভাগে ১৪১ জন, গুলশান বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫৩৯ পিস ইয়াবা, ১ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, তিনটি মোটরসাইকেল, আটটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৫০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।