বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:০১:৪১
শিরোনাম
● মোংলাকে ঘিরে শিল্পায়নের নতুন সম্ভাবনা, উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ● ইবিতে ২৬৮ অস্থায়ী কর্মচারীর বেতন বন্ধ, তিন মাস ধরে মানবেতর জীবনযাপন ● বেরোবিতে উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের দুই পক্ষের মারামারি, আহত ২; তদন্ত কমিটি গঠন ● তেজগাঁও কলেজে ইনকিলাব মঞ্চের সাপোর্টিং মেম্বার সংগ্রহ শুরু ● বাগাতিপাড়ায় সুপার শপের টিনের চালা কেটে চুরি, ক্ষতি ৪ লাখ টাকা ● কুবিতে প্রথমবারের মতো ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব ● রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর ● নানা প্রতিকূলতা জয় করে উচ্চ মাধ্যমিকে চাটমোহর উপজেলা সেরা আঁখি ● নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ ● ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক ● মোংলাকে ঘিরে শিল্পায়নের নতুন সম্ভাবনা, উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর ● ইবিতে ২৬৮ অস্থায়ী কর্মচারীর বেতন বন্ধ, তিন মাস ধরে মানবেতর জীবনযাপন ● বেরোবিতে উপাচার্যের কক্ষে কর্মকর্তাদের দুই পক্ষের মারামারি, আহত ২; তদন্ত কমিটি গঠন ● তেজগাঁও কলেজে ইনকিলাব মঞ্চের সাপোর্টিং মেম্বার সংগ্রহ শুরু ● বাগাতিপাড়ায় সুপার শপের টিনের চালা কেটে চুরি, ক্ষতি ৪ লাখ টাকা ● কুবিতে প্রথমবারের মতো ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব ● রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর ● নানা প্রতিকূলতা জয় করে উচ্চ মাধ্যমিকে চাটমোহর উপজেলা সেরা আঁখি ● নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ ● ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

দামুড়হুদায় ছোট ভাইকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:০৮
শেয়ার: mail
দামুড়হুদায় ছোট ভাইকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে হাসান আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক সপ্তাহ পর বুধবার (৪ নভেম্বর) উপজেলার ডুগডুগি কাঁদিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসান আলী ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তার বিরুদ্ধে ছোট ভাই হোসেন আলীকে (২৫) হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান আলীকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে হোসেন আলী নিজ বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় পারিবারিক কলহের জেরে বড় ভাই হাসান আলী ধারালো হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। হোসেনের চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হাসান পালিয়ে যান।

এ ঘটনায় আহত হোসেন আলীর বোন শামসুন্নাহার ওই দিন বিকেলে বাদী হয়ে থানায় মামলা করেন।

দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জেরে হাসান আলী তার ছোট ভাইকে হত্যার চেষ্টা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দামুড়হুদায় ছোট ভাইকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে