রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৯:৫৬
শিরোনাম
● গাইবান্ধায় ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ● মেসের অনিয়ম ও পথে ভীতিতে রাবির অনাবাসিক নারী শিক্ষার্থীরা ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● দলীয় পরিচয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল ● গাইবান্ধায় ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ● মেসের অনিয়ম ও পথে ভীতিতে রাবির অনাবাসিক নারী শিক্ষার্থীরা ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● দলীয় পরিচয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:৩৬
শেয়ার: mail
পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের চার সদস্যকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ নভেম্বর) জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করে এ দণ্ড দেওয়া হয়।

জেলা এনএসআইয়ের গোপন তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ।

এ সময় দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে চারজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. ইদ্রিস আলী, মো. সুজন আলী, জাকির হোসেন ও মো. মাসুদ রানা। তাঁরা সবাই পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার বাসিন্দা।

অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবি এম লুৎফুল কবিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল এবং থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি থেকে সুরক্ষা এবং দালালচক্রের অপতৎপরতা বন্ধে প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে