শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৪:১৭
শিরোনাম
● সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান ● মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড ● রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, করবেন যেভাবে ● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের ● মাটিরাঙ্গা জোনের উদ্যোগে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান ● ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন ● পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সব কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ● পরাজয়ের আশঙ্কায় নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প ● টানা সাত বলে সাত ছক্কা, বাংলাদেশের অবিশ্বাস্য কীর্তি ● শুটিং সেটে আহত জায়েদ খান ● সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে ছাত্র-জনতার অভ্যুত্থান ● মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড ● রোববার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, করবেন যেভাবে ● ইবিতে সোলার প্যানেল স্থাপনের দাবি ছাত্রদলের ● মাটিরাঙ্গা জোনের উদ্যোগে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান ● ইবির নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদ উদ্বোধন ● পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সব কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ● পরাজয়ের আশঙ্কায় নির্বাচনী প্রচারে ফিরলেন ট্রাম্প ● টানা সাত বলে সাত ছক্কা, বাংলাদেশের অবিশ্বাস্য কীর্তি ● শুটিং সেটে আহত জায়েদ খান

শুটিং সেটে আহত জায়েদ খান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:৫৩
শেয়ার: mail
শুটিং সেটে আহত জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে কানাডায় তাঁর আসন্ন নতুন সিনেমা ভায়োলেন্সের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। দেশটির বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ চলছে। শুটিংয়ের ফাঁকে কাজের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই অভিনেতা।

সম্প্রতি শুটিং সেটের একটি স্থিরচিত্র প্রকাশ্যে এলে তা নিয়ে নেটপাড়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। ওই ছবিতে জায়েদের মুখজুড়ে রক্তের মতো লাল দাগ দেখা যায়। মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। যদিও রক্তের রং নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

এদিকে জানা গেছে, সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় অসাবধানতাবশত আঘাত পেয়ে জায়েদ খানের মাথা কেটে যায়। শুটিং করতে গিয়ে অভিনেতা ও পরিচালক কামাল হোসেন বাবরও আঘাত পান। তাঁর হাত কেটে রক্তাক্ত হয়।

সিনেমা প্রসঙ্গে জায়েদ বলেন, “ভায়োলেন্সে অনেক ফাইট থাকবে, অ্যাকশন লাগবে। কিন্তু এখানে অনেক খরচ করতে হবে। না হলে তো ছবি ছবির মতো হবে না। সিনেমা মানে হচ্ছে বড়পর্দায় ভরপুর ভালো লাগতে হবে। সিনেমার মূল লক্ষ্য হচ্ছে টাকা লগ্নি করা।”

অভিনেতা আশা প্রকাশ করেন, এটি একটি ভালো সিনেমা হবে এবং কানাডাকে তুলে ধরবে। পাশাপাশি কানাডায় যাঁরা আছেন, তাঁদেরও নৈতিক দায়িত্ব সিনেমাটিকে সহযোগিতা করা।

দীর্ঘ বিরতির পর ভায়োলেন্স দিয়ে বড় পর্দায় ফিরছেন জায়েদ। তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শিলা।

মোহাম্মদ রহমান ও সাবরিনা চৌধুরীর যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরও কয়েকটি দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শুটিং সেটে আহত জায়েদ খান

বিস্তারিত কমেন্টে