বাংলাদেশ ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

পিরোজপুর সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, যুবকের কারাদণ্ড

পিরোজপুর সদর হাসপাতালে দালালবিরোধী অভিযানে মো. নাদিম নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) হাসপাতাল প্রাঙ্গণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

জানা গেছে, অভিযুক্ত নাদিম দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন।

মঙ্গলবার দুপুরে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনি অপরাধ স্বীকার করলে বিচারক এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত নাদিমকে পুলিশি পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পিরোজপুর সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ০৯:২৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬