রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৬:৩৬
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৭:৫২
শেয়ার: mail
মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

যশোরের মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের যশোর জেলা পূর্ব শাখার আয়োজনে মনিরামপুর, অভয়নগর, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা গেছে, শুধু মনিরামপুর থেকেই প্রায় এক হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে। পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের যশোর জেলা পূর্ব শাখার পরিচালক এম. মিনারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের আদর্শ, মানবিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা দূর করে তাদের এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের এককালীন নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ দেওয়া হবে।

অভিভাবকরা আশা করছেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মনিরামপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে