বাংলাদেশ ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন

আমার প্রথম কাজ এলাকায় ইনসাফ কায়েম করা – হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট। উপজেলার ১১৬টি কেন্দ্রের সবকটিতেই হাসনাত আব্দুল্লাহর একক আধিপত্য ছিল। কোনো কেন্দ্রেই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারেননি।

শুক্রবার বিকেলে জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘আমার সঙ্গে দেবিদ্বারের জনতা ছিল। মূলত জনতার আস্থাই এখানে জয়ী হয়েছে। ভোটাররা ইনসাফ ও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন।’

বিজয়ী এই প্রার্থী আরও বলেন, ‘নির্বাচিত হওয়ার পর এখন আমার প্রথম কাজ হবে এলাকায় ইনসাফ কায়েম করা। এমনকি যারা আমার রাজনৈতিক প্রতিপক্ষ বা শত্রু ছিল, তাদের সঙ্গেও ন্যায়বিচার করা হবে। ব্যক্তিগত রেষারেষি ভুলে আমরা দেবিদ্বারের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করব।’

এদিকে হাসনাত আব্দুল্লাহর বিজয়ে নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল বের করেছেন নেতা-কর্মীরা। তবে বড় ধরনের কোনো সংঘাত এড়াতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন বিজয়ী এই প্রার্থী।

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার

আমার প্রথম কাজ এলাকায় ইনসাফ কায়েম করা – হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ০৭:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬