শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৩:১৯
শিরোনাম
● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● এইচএসসির ফলাফলে দেশসেরা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● এইচএসসির ফলাফলে দেশসেরা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

চুয়াডাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দীর্ঘদিন বন্ধ রয়েছে অপারেশন : দুর্ভোগে রোগীরা

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:১৬
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দীর্ঘদিন বন্ধ রয়েছে অপারেশন : দুর্ভোগে রোগীরা

চুয়াডাঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় দীর্ঘদিন ধরে অপারেশন বন্ধ রয়েছে। অপারেশনের জন্য গুরুত্বপূর্ণ অ্যানেসথেসিয়া কনসালটেন্টের পদ বছরের পর বছর শূন্য থাকায় সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছেন এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অতিরিক্ত টাকা খরচ করে বাইরে চিকিৎসা নেওয়া তাঁদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অপারেশন বন্ধ থাকায় প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে, শূন্য পদে লোকবল পেলেই এ সংকট দূর হতে পারে।

চুয়াডাঙ্গার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। অনেকে বাধ্য হয়ে বাইরের প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত টাকা খরচ করে চিকিৎসা নিলেও অনেকে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। কেউ কেউ বাধ্য হয়ে জেলার বাইরে চিকিৎসা নিতে যাচ্ছেন, যা অনেক ব্যয়বহুল।

আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশনের জন্য অ্যানেসথেসিয়া কনসালটেন্ট প্রয়োজন। কিন্তু পদটি শূন্য থাকায় অপারেশন বন্ধ। দীর্ঘদিন অপারেশন থিয়েটার বন্ধ থাকায় মূল্যবান জিনিসপত্র নষ্ট হচ্ছে এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।

আলমডাঙ্গায় অ্যানেসথেসিয়া, সার্জারি ও অর্থোপেডিক এবং দামুড়হুদায় অ্যানেসথেসিয়া, সার্জারি ও অর্থোপেডিক কনসালটেন্ট নেই। জীবননগরে এ ছাড়াও সার্জারি, গাইনি ও অর্থোপেডিক কনসালটেন্টের সংকট রয়েছে। সার্জারি, গাইনি ও অর্থোপেডিক বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে এলেও কেউ অপারেশন করাতে পারছেন না।

জীবননগরের মনোহরপুর গ্রামের রোগী হাসিবুল ইসলাম বলেন, গরিব মানুষ অল্প খরচে ওষুধ ও অপারেশনের আশায় হাসপাতালে আসেন। বাইরের ক্লিনিকে অপারেশন করানো ও ডাক্তার দেখানো তাঁদের পক্ষে সম্ভব নয়। বাধ্য হয়ে রোগ শরীরে নিয়েই থাকতে হচ্ছে। অজ্ঞানের ডাক্তার নেই বলে অপারেশন হচ্ছে না। কীভাবে এই স্বাস্থ্য কমপ্লেক্স চলছে, সে প্রশ্নও তোলেন তিনি।

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের বাসিন্দা সেলিম মিয়া জানান, তাঁর স্ত্রী বেশ কিছুদিন ধরে পেটে যন্ত্রণা অনুভব করছিলেন। আল্ট্রাসনোগ্রাফি করে অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে বলা হয়, এখন অপারেশন বন্ধ। এত টাকা দিয়ে কীভাবে স্ত্রীর অপারেশন করাবেন এবং সংসার চালাবেন, সে চিন্তায় আছেন তিনি।

সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্য বিভাগে লোকবল কম থাকায় গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। অ্যানেসথেসিয়া চিকিৎসক ছাড়া কোনো অপারেশন সম্ভব নয়, তাই বাধ্য হয়ে অপারেশন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শূন্য পদের বিপরীতে লোকবল চেয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সার্জারি, গাইনি ও অর্থোপেডিকের মতো গুরুত্বপূর্ণ কনসালটেন্ট পদও শূন্য। এতে চিকিৎসাব্যবস্থা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। লোকবল পেলে অল্প সময়ে সব সমস্যা দূর হতে পারে বলে তিনি জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দীর্ঘদিন বন্ধ রয়েছে অপারেশন : দুর্ভোগে রোগীরা

বিস্তারিত কমেন্টে