সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪১:৫২
শিরোনাম
● চাটমোহরে তিন ইউনিয়নে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ● সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী, মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ● জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মানছুর ● বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা: স্বরাষ্ট্রমন্ত্রী ● লন্ডনে সম্মাননা পেলেন রাঙ্গুনিয়ার কৃতিসন্তান ও ফ্লোরিডার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর ● পিরোজপুরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১ লাখ ৪২ হাজার টাকা ● ১২ দিন নিখোঁজের পর পুকুরপাড়ে মিলল ৭৫ বছরের বৃদ্ধার পচাগলা মরদেহ ● রাঙামাটিতে ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ মোবাইল শপের উদ্বোধন ● ডেঙ্গুতে মারা গেলেন বেরোবির জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর ● হেমায়েতপুরে জাবির বাসে হামলা-ভাঙচুর, আহত কয়েকজন ● চাটমোহরে তিন ইউনিয়নে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ● সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী, মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ● জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মানছুর ● বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা: স্বরাষ্ট্রমন্ত্রী ● লন্ডনে সম্মাননা পেলেন রাঙ্গুনিয়ার কৃতিসন্তান ও ফ্লোরিডার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর ● পিরোজপুরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১ লাখ ৪২ হাজার টাকা ● ১২ দিন নিখোঁজের পর পুকুরপাড়ে মিলল ৭৫ বছরের বৃদ্ধার পচাগলা মরদেহ ● রাঙামাটিতে ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ মোবাইল শপের উদ্বোধন ● ডেঙ্গুতে মারা গেলেন বেরোবির জুলাই যোদ্ধা চন্দন সূত্রধর ● হেমায়েতপুরে জাবির বাসে হামলা-ভাঙচুর, আহত কয়েকজন

বাকেরগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শন, দ্রুত কাজ শুরুর আশ্বাস

রাজিউর রহমান মাসুম, বাকেরগঞ্জ প্রতিনিধি
রাজিউর রহমান মাসুম, বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৩৩
শেয়ার: mail
বাকেরগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শন, দ্রুত কাজ শুরুর আশ্বাস

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নদীভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ শুরুর আশ্বাস দিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের উদ্যোগে সকাল ৯টায় উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিস এবং বেলা ১১টায় বাকেরগঞ্জ পৌরসভার নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসি) ও প্রকল্প পরিচালক পার্থ প্রতিম সাহা, নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপসহকারী প্রকৌশলী খাদিজা বেগম এবং উপবিভাগীয় প্রকৌশলী জহির।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রায় এক ঘণ্টা ধরে কলসকাঠী ইউনিয়নের নদীভাঙনের ভয়াবহতা প্রত্যক্ষ করেন। পরে তাঁরা পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানের নদীভাঙনের চিত্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তাঁরা।

কলসকাঠী ইউনিয়নের পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফুয়াদ খন্দকারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া পৌর এলাকার পরিদর্শনকালে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহ আলম, বাকেরগঞ্জ সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বরুণ কুমার সাহা, থানা মৎস্যজীবী দলের সভাপতি শামীম তালুকদার, পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি জামাল হোসেন বিপ্লব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির হাওলাদার, কৃষক দলের সভাপতি ইউনুসসহ পৌর বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় জানানো হয়, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন জোমাদ্দারের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে নদীভাঙন থেকে জনসাধারণকে রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনে এসেছেন। একই সঙ্গে তাঁরা দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দেন।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের এ পরিদর্শন ও দ্রুত কাজ বাস্তবায়নের আশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাকেরগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শন, দ্রুত কাজ শুরুর আশ্বাস

বিস্তারিত কমেন্টে