শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৩:২০
শিরোনাম
● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● এইচএসসির ফলাফলে দেশসেরা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● এইচএসসির ফলাফলে দেশসেরা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

লক্ষ্মীপুরের রামগঞ্জে এপিক ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের উদ্বোধন

মোঃ তামজিদ হোসেন রুবেল, লক্ষ্মীপুর প্রতিনিধি
মোঃ তামজিদ হোসেন রুবেল, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৩১
শেয়ার: mail
লক্ষ্মীপুরের রামগঞ্জে এপিক ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের উদ্বোধন

 

লক্ষ্মীপুরের রামগঞ্জে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে এপিক ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল। বুধবার (২৮ অক্টোবর) রামগঞ্জ পৌরসভার বাইপাস সড়কের মোফাজ্জল টাওয়ারে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোমান পাটোয়ারী, সাধারণ সম্পাদক, রামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান এবং গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা রামগঞ্জের মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এপিক ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এপিক ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওয়াজেদ আলী বলেন, রামগঞ্জের মানুষের জন্য আধুনিক, মানসম্মত ও সেবামুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে সেবা দেওয়াই তাঁদের প্রধান উদ্দেশ্য।

তিনি আরও বলেন, রামগঞ্জের মানুষ যেন নির্ভরযোগ্য চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা সহজে পেতে পারেন, সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করবে। এ জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কয়েকজন বলেন, রামগঞ্জে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে নতুন প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে পারে। তাঁদের মতে, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা মানুষের নাগালের মধ্যে রাখতে সেবার মান, চিকিৎসকদের আন্তরিকতা এবং পরীক্ষার নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। তাঁরা আশা প্রকাশ করেন, এপিক ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল রোগীদের আস্থা অর্জন করে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করবে।

পরে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

লক্ষ্মীপুরের রামগঞ্জে এপিক ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের উদ্বোধন

বিস্তারিত কমেন্টে