সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৫:৩৩
শিরোনাম
● ৭ নভেম্বর বিএনপির কর্মসূচি ঘোষণা ● রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের ৩ দফা প্রস্তাব, কী আছে পরিকল্পনায়? ● বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৫.৬ শতাংশ ● জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে: হুইপ দুলু ● জমির আসল মালিক কে, মোবাইলেই জানবেন যেভাবে ● সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা ● বেড়ে গেল স্বর্ণের দাম ● নোবেল না পেয়ে নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প ● ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ ● উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসি’কে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ● ৭ নভেম্বর বিএনপির কর্মসূচি ঘোষণা ● রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের ৩ দফা প্রস্তাব, কী আছে পরিকল্পনায়? ● বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৫.৬ শতাংশ ● জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে: হুইপ দুলু ● জমির আসল মালিক কে, মোবাইলেই জানবেন যেভাবে ● সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা ● বেড়ে গেল স্বর্ণের দাম ● নোবেল না পেয়ে নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প ● ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ ● উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসি’কে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

যশোরের শার্শা উপজেলায় গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৭
শেয়ার: mail
যশোরের শার্শা উপজেলায় গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড

গাঁজা ও বিদেশি মদের মামলায় যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাদক কারবারি ইকবাল হোসেনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আবদুল করিম মল্লিককে খালাস দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মোছা. ফৌজিয়া হাফসা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ইকবাল হোসেন ও খালাস পাওয়া আবদুল করিম মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়ার বাসিন্দা।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, রঘুনাথপুর মাঠের ২০/২ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে দুই ব্যক্তি গ্রামের দিকে আসছেন। পরে বিজিবির একটি দল বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দুই ব্যক্তিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন। পরে তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

যশোরের শার্শা উপজেলায় গাঁজা ও মদসহ আটক কারবারির কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে