সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৯:২২
শিরোনাম
● জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ● চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ● বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রাম ● সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উদ্যাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ ● জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ● চিতলমারীতে ডেঙ্গুর বিস্তার, ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম ● বেনাপোল-খড়িডাঙ্গা সড়কে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রাম ● সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির ● একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি ● দেরিতে ই-রিটার্ন জমা দিলে জরিমানা কত, জানার উপায় ● বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উদ্যাপন ● মিঠাপুকুরে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ ● ফুটপাতের দাবিতে কুড়িগ্রামে মহাসড়কে হাজারো মানুষের মানববন্ধন ● যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬

নোবেল না পেয়ে নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:২৪
শেয়ার: mail
নোবেল না পেয়ে নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভে নরওয়ের বিরুদ্ধে আবারও আক্রমণাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটিকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৫ অক্টোবর) মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক রাজনৈতিক সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করা হয়।

নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত নোবেল কমিটির মাধ্যমে।

ওই সমাবেশে ফ্রান্সে সাম্প্রতিক অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করেন ট্রাম্প। তিনি বলেন, কিছু দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানালেও নরওয়ের কাউকে তিনি চান না। ট্রাম্প বলেন, ‘কারণ আমি নোবেল পুরস্কার পাইনি… তাই নরওয়ে থেকে কাউকে চাই না।’

নরওয়েকে নিয়ে আরও কটূক্তি করে ট্রাম্প বলেন, ‘নরওয়ে আসলে একটি জঘন্য দেশে পরিণত হয়েছে।’ এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের ক্ষেত্রেও তিনি একই ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন।

তবে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে ট্রাম্প প্রশাসন নতুন কোনো সরকারি নীতি গ্রহণ করছে, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে বিশ্বের সর্বোচ্চ আয়ের দেশগুলোর মধ্যে রয়েছে নরওয়ে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, দেশটি এ তালিকার শীর্ষস্থানীয় দেশগুলোর একটি।

এদিকে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন নরওয়েজীয় ক্রোনার বা ১৮৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের রেকর্ড মুনাফা করেছে।

ট্রাম্পের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নরওয়েজীয় নোবেল কমিটির এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি পুরস্কার না দেওয়ার ঘটনাকে নরওয়ের জন্য ‘অমোচনীয় কলঙ্ক’ বলে মন্তব্য করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নোবেল না পেয়ে নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

বিস্তারিত কমেন্টে