সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২২:৪০
শিরোনাম
● সব গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা ● ইউরোপে গ্যাসের দাম ২০২২-এর পর সর্বোচ্চ ● ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি হলো ৫০ হাজার টাকায় ● পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান ● টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সাক্ষাৎ ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ● সব গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা ● ইউরোপে গ্যাসের দাম ২০২২-এর পর সর্বোচ্চ ● ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি হলো ৫০ হাজার টাকায় ● পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● নোয়াখালীতে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত ● জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে জোর প্রধানমন্ত্রীর ● পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সিএমপির সভা ● মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান ● টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি চেয়ারম্যানের সাক্ষাৎ ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

বাকেরগঞ্জে দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:৪১
শেয়ার: mail
বাকেরগঞ্জে দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১

বরিশালের বাকেরগঞ্জে সড়ক পারাপারের সময় দুই অটোরিকশার চাপায় আব্দুল মন্নান মল্লিক (৬০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর একটি অটোরিকশা আটক করা সম্ভব হলেও অপরটি পালিয়ে যায়।

নিহত আব্দুল মন্নান মল্লিক উপজেলার ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের মৃত শামসুল হক মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মডেল মসজিদসংলগ্ন সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুতগতিতে আসা দুটি অটোরিকশার চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ একটি অটোরিকশা আটক করলেও অপরটি পালিয়ে যায়।

বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করায় বিকেল ৫টায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাকেরগঞ্জে দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১

বিস্তারিত কমেন্টে