বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২৪:৫০
শিরোনাম
● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক ● শেরপুরে বিয়ের এক সপ্তাহ না পেরুতেই গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক ● মাগুরায় বাস কাউন্টারে ঢুকে একজনকে গুলি করে হত্যা ● ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা ● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক ● শেরপুরে বিয়ের এক সপ্তাহ না পেরুতেই গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক ● মাগুরায় বাস কাউন্টারে ঢুকে একজনকে গুলি করে হত্যা ● ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা ● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া

বাবার পরিচয়ের অপেক্ষায় জীবনের ৬৩ বছর পার বাবুল খানের

ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি
ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:২৩
শেয়ার: mail
বাবার পরিচয়ের অপেক্ষায় জীবনের ৬৩ বছর পার বাবুল খানের

জীবনের ৬৩টি বছর পেরিয়ে গেলেও আজও জানা হয়নি বাবার পরিচয়। কে তাঁর বাবা, কেমন ছিল বাবার পরিবার? এমন প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। বয়সের ভারে নুয়ে পড়লেও বাবার পরিচয় জানার আকাঙ্ক্ষা আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়। বাবার নাম ও পারিবারিক পরিচয় জানার স্বপ্ন নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন বরগুনার বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের চান্দখালী গ্রামের বাবুল খান।

বাবুল খানের ভাষ্য অনুযায়ী, শৈশবে মায়ের সঙ্গে বেঁচে থাকার তাগিদে বরগুনা ছেড়ে খুলনায় চলে যেতে হয় তাঁকে। তখন বাবার পরিচয় জানার মতো বয়স হয়নি তাঁর। একটু বড় হওয়ার পর মায়ের কাছে বারবার বাবার পরিচয় জানতে চাইতেন তিনি। একসময় মায়ের কাছ থেকে জানতে পারেন, তাঁর বাবার নাম আমির খান। তাঁর বাবার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের চান্দখালী গ্রামে।

কিন্তু বাবার পরিচয় জানার এই আকাঙ্ক্ষা পূরণের পথ সহজ ছিল না। মাত্র ১৩ থেকে ১৪ বছর বয়সে মাকে হারান বাবুল। এরপর জীবনের নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে খুলনায় বেড়ে ওঠেন তিনি। মাকে হারানোর পর বাবার পরিচয় জানার আকাঙ্ক্ষা আরও গভীর হলেও সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া ছিল কঠিন। দীর্ঘ অপেক্ষার পর ২০১০ সালের দিকে বাবার পরিচয় ও পরিবারের সন্ধানে খুলনা থেকে বরগুনায় আসেন বাবুল খান। কিন্তু নিজের বাবার বাড়িতে গিয়ে কাঙ্ক্ষিত পরিচয় ও স্বীকৃতি পাওয়ার পরিবর্তে নানা লাঞ্ছনার শিকার হয়েছেন বলে জানান তিনি। এরপরও হাল ছাড়েননি। বাবার পরিচয় জানার আশায় বারবার চেষ্টা চালিয়ে গেছেন।

বাবুল খানের কাছে বাবার পরিচয় শুধু একটি নাম নয়; এটি তাঁর শিকড়, পারিবারিক ইতিহাস ও নিজের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর প্রশ্ন। জীবনের ছয় দশকেরও বেশি সময় পার হলেও সেই প্রশ্নের উত্তর আজও অধরা। বাবার পরিচয় জানার আশায় এখনো মৃত আমির খানের কবরের পাশে গিয়ে দাঁড়ান তিনি।

বাবুল খান বলেন, আমার বাবা আমির খানের দ্বিতীয় স্ত্রী ছিলেন আমার মা। বাবার প্রথম স্ত্রীর ঘরও ছিল। সেখানে ছিল আমার এক সৎবোন। আমার বাবা অসুস্থ হয়ে পড়লে সৎবোনের অত্যাচার থেকে আমাকে বাঁচিয়ে রাখার জন্য অন্য চাচাদের পরামর্শে মা অনেক বড় ঝুঁকি নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন সেদিন।

এ সময় বাবুল খান আরও বলেন, আমার বাবার পরিচয়ের জন্য দুই দুইবার কাজীরাবাদ ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করি আমি। তবু আমাকে জারজ সন্তান বলে গালাগাল করেন আমার সৎবোনের ঔরসজাত সন্তানেরা।

তবে জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আজও বাবার পরিচয় জানার স্বপ্ন দেখেন বাবুল খান। তাঁর প্রত্যাশা, বাবার পরিচয় ও পরিবারের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন তিনি। জীবনের শেষ প্রান্তে এসে অন্তত নিজের শিকড়ের সন্ধান পাওয়ার আকাঙ্ক্ষাই এখন তাঁর সবচেয়ে বড় চাওয়া।

বাবুল খানের চাচাতো ভাই মোজাম্মেল খান বলেন, বাবুল খান আমির খানের দ্বিতীয় স্ত্রীর সন্তান। তাঁর জন্মের পর পরিবারের পক্ষ থেকে হুমকির মুখে পড়ে তাঁকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন তাঁর মা। দীর্ঘ বছর পর ফিরে এসেও বাবার পরিচয়টুকু পাচ্ছেন না তিনি। আমরা জানি, বাবুল খান প্রকৃতপক্ষে আমির খানের ছেলে। সে ক্ষেত্রে বাবার পরিচয় পাওয়া তাঁর অধিকার।

বাবুল খানের আরেক চাচাতো ভাই আবু খান বলেন, বাবুল খান আমির খানের ছেলে। তাঁর জন্মের পর বাবুলের মাকে সৎমেয়ের অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল। এ কারণে একপর্যায়ে আমাদের পরামর্শে তাঁকে বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয়। এখন বাবুল খান তাঁর পৈতৃক ভিটায় ফিরে এসেছেন। কিন্তু দুঃখের বিষয়, পৈতৃক ভিটা তো দূরের কথা, তিনি এখন বাবার পরিচয় থেকেও বঞ্চিত। আমরা চাই, বাবুল খান তাঁর বাবার পরিচয় ফিরে পান এবং পৈতৃক ভিটায় নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাবার পরিচয়ের অপেক্ষায় জীবনের ৬৩ বছর পার বাবুল খানের

বিস্তারিত কমেন্টে