বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৬:৪৬
শিরোনাম
● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:৫৬
শেয়ার: mail
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক আলোচনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা জানান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশে ফেরার পর ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা হবে। চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীদের খাতা দেখার অগ্রগতির ওপর নির্ভর করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হচ্ছে।

ওই কর্মকর্তা জানান, আগে নভেম্বরের ১ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে খাতা দেখার কাজ এগিয়ে আসায় আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা হতে পারে।

ফল জানার ৩ সহজ নিয়ম
পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বোর্ডে উপস্থিত না হয়েই সহজে অনলাইন ও মোবাইল বার্তার মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।

১. অনলাইন পোর্টাল: পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত অফিশিয়াল ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে ‘Result’ অপশনে যাবেন। সেখানে নিজ রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সংশ্লিষ্ট বোর্ডের নাম নির্বাচন করে ব্যক্তিগত ফলাফল ও গ্রেডশিট ডাউনলোড করা যাবে।

২. প্রতিষ্ঠানের জন্য: প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে একযোগে পুরো প্রতিষ্ঠানের ফলাফল শিট ডাউনলোড করতে পারবে।

৩. মোবাইলে এসএমএস: যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে HSC <বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> 2026 এবং পাঠিয়ে দিতে হবে ১৬২২২ (16222) নম্বরে।

এইচএসসি পরীক্ষার সার্বিক তথ্য
চলতি বছর দেশের সব শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২ জুলাই তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট লিখিত এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। তবে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত রাখতে হয়েছিল, যা পরে পুনর্নির্ধারিত সময়সূচিতে গত ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা

বিস্তারিত কমেন্টে