বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৩৩:১৮
শিরোনাম
● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে ● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর, ফ্রান্সে বিনা খরচে মাস্টার্স ও পিএইচডির সুযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৪৩
শেয়ার: mail
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর, ফ্রান্সে বিনা খরচে মাস্টার্স ও পিএইচডির সুযোগ

ফ্রান্সে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ। দেশটির খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ করে দিতে এ বৃত্তি পরিচালনা করে ফরাসি পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির মূল লক্ষ্য বিশ্বের মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফ্রান্সের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আকৃষ্ট করা। তবে আবেদনের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
আইফেল স্কলারশিপে আবেদনকারীদের বয়সসীমা শিক্ষার স্তর অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। স্নাতকোত্তর পর্যায়ের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৯ বছর এবং পিএইচডি পর্যায়ের জন্য সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

যেভাবে আবেদন করবেন
এ বৃত্তির জন্য শিক্ষার্থীরা সরাসরি ক্যাম্পাস ফ্রান্সে আবেদন করতে পারবেন না। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সরাসরি আবেদন গ্রহণ করা হয় না। নির্ধারিত নিয়মের বাইরে আবেদন জমা দিলে তা বাতিল হতে পারে।

আবেদনের প্রথম ধাপে শিক্ষার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফরাসি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাক্রম নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যোগাযোগ করে আইফেল স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের শেষ সময় সম্পর্কে জানতে হবে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষার্থীকে মনোনীত করলে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানই তাঁর পক্ষে ক্যাম্পাস ফ্রান্সে আনুষ্ঠানিক আবেদন জমা দেবে।

আবেদনের শেষ তারিখ
বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ক্যাম্পাস ফ্রান্সে আবেদন পাঠানোর শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২৭। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব প্রক্রিয়ার জন্য এর আগেই আলাদা সময়সীমা নির্ধারণ করতে পারে। তাই আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত পছন্দের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত তথ্য
আইফেল স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য তথ্য জানতে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ওয়েবসাইটে ভিজিট করুন। বৃত্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ফেসবুক পেজেও। আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শর্ত, অভ্যন্তরীণ সময়সীমা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া উচিত।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর, ফ্রান্সে বিনা খরচে মাস্টার্স ও পিএইচডির সুযোগ

বিস্তারিত কমেন্টে