বাংলাদেশ ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo আকিজ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ Logo ব্র্যাকে সিনিয়র অফিসার পদে নিয়োগ Logo মেঘনা গ্রুপে এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত Logo রাজশাহীতে মাছের বাজারে ঊর্ধ্বমুখী দাম, এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০-৫০ টাকা Logo নোরা ফাতেহির নতুন গানের ঝলক ভাইরাল Logo মালদ্বীপে অবকাশে কেয়া পায়েল, নজর কাড়ছে একের পর এক নতুন লুক Logo দখলে থাকা জমি উদ্ধার, মালিককে বুঝিয়ে দিল আদালত Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে

ছাদে পালিয়েও হয়নি রক্ষা, পুলিশের হাতে আটক অভিযুক্ত ধর্ষক

‎‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজীপাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ছাত্তার পাটোয়ারী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‎সোমবার বিকেলে পুলিশি অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ছাত্তার পাটোয়ারী দ্রুত তার ভাই বক্কর পাটোয়ারীর বাড়ির একটি ঘরের ছাদে আত্মগোপন করেন। পরে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ তাকে সেখান থেকে নামিয়ে আটক করে থানায় নিয়ে যায়।

‎ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বাড়ির পাশে ৩-৪ জন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ৬ বছরের এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়।

‎পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে। খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

‎পুলিশ জানায়, অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকেও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

আকিজ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ

ছাদে পালিয়েও হয়নি রক্ষা, পুলিশের হাতে আটক অভিযুক্ত ধর্ষক

প্রকাশিত: ১০:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬