বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৩৪:২২
শিরোনাম
● রুহিয়া বাংলা বাজারের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ ● পাবনায় ৩০ বোতল ফেনসিডিল মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন ● রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● রুহিয়া বাংলা বাজারের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ মানুষ ● পাবনায় ৩০ বোতল ফেনসিডিল মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন ● রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

নোরা ফাতেহির নতুন গানের ঝলক ভাইরাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:৩৮
শেয়ার: mail
নোরা ফাতেহির নতুন গানের ঝলক ভাইরাল

সির সির গানের সাফল্যের পর আবারও বিশ্বকাপকে ঘিরে নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি। তাদের নতুন গানের শিরোনাম চ্যাম্পিয়ন।

মাত্র দুই সপ্তাহ আগে বিশ্বকাপের অফিসিয়াল গান সির সির প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব ও নোরা ফাতেহি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গানটি ব্যাপক সাড়া ফেলে। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়াতে আসছে নতুন গান চ্যাম্পিয়ন।

নতুন গান প্রসঙ্গে সঞ্জয় দেব বলেন, চ্যাম্পিয়ন শুধু একটি খেলার গান নয়; এটি জীবনের যেকোনো ক্ষেত্রে বিজয়, আত্মবিশ্বাস ও অর্জনকে উদযাপনের বার্তা বহন করবে।

তিনি আরও বলেন, আমরা চাই মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক এবং ইতিবাচক শক্তি অর্জন করুক। চ্যাম্পিয়ন সবাইকে সেই ইতিবাচক শক্তি ও বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।

নতুন গানটির প্রচারণা ইতোমধ্যেই শুরু করেছেন নোরা ফাতেহি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত গানের প্রথম ঝলক দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

চ্যাম্পিয়ন গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয় দেব। গানটিতে নোরা ফাতেহির সঙ্গে তিনিও কণ্ঠ দিয়েছেন। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে।

প্রায় দুই মাস সময় নিয়ে গানটির কাজ সম্পন্ন করা হয়েছে। জানজিবারের নৈসর্গিক সমুদ্রসৈকত ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে দুই দিনের সফরের মধ্যে এক দিনেই ভিডিওটির পুরো শুটিং শেষ করা হয়।

প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সঞ্জয় দেব, নোরা ফাতেহি এবং জানজিবারের স্থানীয়দের অংশগ্রহণে মিউজিক ভিডিওটি ভিন্ন মাত্রা পেয়েছে। ইতোমধ্যে গানটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। পুরো গানটি আগামী ২৯ জুন প্রকাশিত হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নোরা ফাতেহির নতুন গানের ঝলক ভাইরাল

বিস্তারিত কমেন্টে