বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৬:৪৫
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:৪৮
শেয়ার: mail
পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য

পদত্যাগের খবর নাকচ করে সুস্থ হয়ে আবারও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন অধ্যাপক শেখ শরীফুল আলম। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রায় ৩০ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়ার ঘটনায় নানা আলোচনা তৈরি হলেও ক্যাম্পাসে আর ফিরবেন না—এমন কোনো শর্তে তিনি বের হয়েছেন, সেই খবরও অসত্য বলে দাবি করেছেন উপাচার্য।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁকে কার্যালয় থেকে উদ্ধার করে নিয়ে যান। উপাচার্যের ভাষ্য, অসুস্থতার কারণেই তাঁকে ক্যাম্পাস ছাড়তে হয়েছিল। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

পদত্যাগের খবরকে মিথ্যা উল্লেখ করে উপাচার্য বলেন, বিভিন্ন গণমাধ্যমে তিনি পদত্যাগ করেছেন এবং ভবিষ্যতে আর চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না বলে যে সংবাদ প্রকাশিত হচ্ছে, তা সঠিক নয়।

তিনি বলেন, ‘এ ধরনের কোনো বক্তব্য বা বিবৃতি আমি দিইনি। কারণ, আপনারা জেনে থাকবেন, যখন আমাকে নিয়ে আসা হচ্ছিল, তখন আসলে আমি কথা বলার মতো অবস্থাতেই ছিলাম না। অসুস্থতার কারণেই আমি ক্যাম্পাস ছেড়েছিলাম। এখনো আমি অসুস্থ এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছি। সুস্থ হয়ে আমি আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করব, ইনশা আল্লাহ।’

উপাচার্য আরও বলেন, রাষ্ট্র তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তা পালন করতেই তিনি চট্টগ্রামে এসেছেন। কোনো ব্যক্তিগত স্বার্থ, বিশেষ এজেন্ডা কিংবা দলীয় উদ্দেশ্য নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেননি বলেও দাবি করেন তিনি।

শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে শেখ শরীফুল আলম তাঁদের দ্রুত শ্রেণিকক্ষে ফিরে আসার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজের কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য শেখ শরীফুল আলম। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা তাঁকে ভেতরে রেখেই ভবনের ফটকে আবার তালা দেন। এ সময় পানি ও বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এরপর প্রায় ৩০ ঘণ্টা কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে উদ্ধার করা হয়।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ কর্মসূচি চালিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ।

উপাচার্যের কার্যালয়ের তালা ভেঙে প্রবেশের ঘটনায় উদ্বেগ জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির বলেন, ভবনের ভেতরে গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। সেগুলো চুরি হয়েছে কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি বলেন, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতি অনড় রয়েছে। এ দাবিতে কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।

অন্যদিকে, অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এদিকে, দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শারদীয় দুর্গাপূজার ছুটি উপলক্ষে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন। বুধবার সকালে কয়েকজন শিক্ষার্থীকে ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হতে দেখা যায়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য

বিস্তারিত কমেন্টে