বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৫:৩৫
শিরোনাম
● অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা ● ইরানে হামলার সময় এখন নয়, নির্বাচনের আগে বললেন নেতানিয়াহু ● ওষুধ কারখানায় আগুন: চতুর্থ তলা থেকে সূত্রপাত, দুই ভবন ক্ষতিগ্রস্ত, হতাহত নেই ● লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ ● পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য ● এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার ● বড় সুখবর পেলেন হাসান-লিটন ● স্টারলিংকের প্রথম মাসের ফ্রি সেবা, মোবাইলে চালু করবেন যেভাবে ● মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক ● সাজেকে বৃহস্পতিবার ভোর থেকে ফের সড়ক অবরোধ ● অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা ● ইরানে হামলার সময় এখন নয়, নির্বাচনের আগে বললেন নেতানিয়াহু ● ওষুধ কারখানায় আগুন: চতুর্থ তলা থেকে সূত্রপাত, দুই ভবন ক্ষতিগ্রস্ত, হতাহত নেই ● লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ ● পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য ● এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার ● বড় সুখবর পেলেন হাসান-লিটন ● স্টারলিংকের প্রথম মাসের ফ্রি সেবা, মোবাইলে চালু করবেন যেভাবে ● মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক ● সাজেকে বৃহস্পতিবার ভোর থেকে ফের সড়ক অবরোধ

বেরোবিতে টানা ১০ দিন ছুটি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগ

বেরোবি প্রতিনিধি
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:০৯
শেয়ার: mail
বেরোবিতে টানা ১০ দিন ছুটি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগ

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

আগামী ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে। এদিকে ছুটিতে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

টানা ১০ দিনের ছুটির বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছেন। ছুটি শেষে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

ছুটিতে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন বলেন, আগামীকাল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রবেশপথগুলোতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধসংক্রান্ত ব্যানার টাঙানো হবে। পাশাপাশি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। ছুটির সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বেরোবিতে টানা ১০ দিন ছুটি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগ

বিস্তারিত কমেন্টে