বাংলাদেশ ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo আকিজ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ Logo ব্র্যাকে সিনিয়র অফিসার পদে নিয়োগ Logo মেঘনা গ্রুপে এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত Logo রাজশাহীতে মাছের বাজারে ঊর্ধ্বমুখী দাম, এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০-৫০ টাকা Logo নোরা ফাতেহির নতুন গানের ঝলক ভাইরাল Logo মালদ্বীপে অবকাশে কেয়া পায়েল, নজর কাড়ছে একের পর এক নতুন লুক Logo দখলে থাকা জমি উদ্ধার, মালিককে বুঝিয়ে দিল আদালত Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে

ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড় নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভাত রান্নায় দেরি হওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে গরম ভাতের মাড় ঢেলে দগ্ধ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত চুন্নু শেখ (৩৫)কে গ্রেপ্তারের পর সোমবার (৬ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী মুসলিমা বেগম (২৭) জানিয়েছেন, সকালে গৃহস্থালির কাজে ব্যস্ত থাকায় রান্না করতে কিছুটা সময় লেগে যায়। এতে ক্ষুব্ধ হয়ে তার স্বামী গরম ভাতের মাড় তার শরীরে ঢেলে দেন, ফলে মুখমণ্ডল, ঘাড় ও শরীরের একাংশ দগ্ধ হয়।

চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, পারিবারিক কলহের কারণে তিনি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছিলেন।

আহত নারীর ভাই বাদী হয়ে রোববার রাতে ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত নারীর শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের চিহ্ন রয়েছে এবং তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

আকিজ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ

ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড় নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬