মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৪:২৩
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

সাংবাদিকের নিরাপত্তা চেয়ে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৫:৩৪
শেয়ার: mail
সাংবাদিকের নিরাপত্তা চেয়ে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

জ্যেষ্ঠ সাংবাদিক ও চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

এ ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের অনুকূল পরিবেশ তৈরি এবং সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নগরীর লালদীঘি এলাকায় সিএমপি কমিশনারের কার্যালয়ে কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর হাতে এ স্মারকলিপি তুলে দেন সিআরএর নেতারা।

সিআরএর আহ্বায়ক কমিটির সদস্যসচিব সাইফুদ্দিন রমিজের নেতৃত্বে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি সোহাগ আরেফীন, সহদপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদসহ অন্য নেতারা।

স্মারকলিপিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কামাল পারভেজকে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাংবাদিকেরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। এ দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হুমকি, হয়রানি কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে স্বাধীন সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরিবেশও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

এ পরিস্থিতিতে সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিআরএ। সংগঠনটির এ উদ্যোগের মধ্য দিয়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবাদমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বজায় রাখার বিষয়টি আবারও সামনে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সাংবাদিকের নিরাপত্তা চেয়ে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

বিস্তারিত কমেন্টে