বাংলাদেশ ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo আকিজ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ Logo ব্র্যাকে সিনিয়র অফিসার পদে নিয়োগ Logo মেঘনা গ্রুপে এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত Logo রাজশাহীতে মাছের বাজারে ঊর্ধ্বমুখী দাম, এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০-৫০ টাকা Logo নোরা ফাতেহির নতুন গানের ঝলক ভাইরাল Logo মালদ্বীপে অবকাশে কেয়া পায়েল, নজর কাড়ছে একের পর এক নতুন লুক Logo দখলে থাকা জমি উদ্ধার, মালিককে বুঝিয়ে দিল আদালত Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী Logo কুবি শিক্ষক সমিতিতে নতুন দুই সদস্য, সম্ভাব্য নির্বাচন ডিসেম্বরে

কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করব বৈষম্য দূরীকরণ এবং ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অন্নপূর্ণা দেবনাথ। সভায় জেলা ক্রীড়া সংস্থার কারাতে, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকসহ বিভিন্ন ইভেন্টের বিভিন্ন বয়সী খেলোয়াড়রা তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত এ খুদা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কৃতি ফুটবলার আবু বকর সিদ্দিক, জাতীয় ফুটবলার জালাল হোসেন লাইজু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করলে ব্যক্তি ও পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আকিজ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ

কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

প্রকাশিত: ০৯:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬