বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৯:৪৪
শিরোনাম
● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ? ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ?

ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:৩৬
শেয়ার: mail
ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাজপথে আন্দোলনের মাধ্যমে কংগ্রেস ভারতে ‘নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার ভারতের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের পাশাপাশি জেন-জিদের গঠিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে দলটি এ অভিযোগ করেছে। বিজেপি বলেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ক্ষমতায় আসার জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছেন।

বুধবার ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভের কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এসব অভিযোগ করেন। তিনি বলেন, দিল্লিতে রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং কংগ্রেস কর্মীরা যেভাবে পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি করেছেন, তাতে দলটির উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘কংগ্রেসের কৌশল হলো নেপাল ও বাংলাদেশের মতো ভারতেও অরাজক পরিস্থিতির বিস্তার ঘটানো।’

এদিকে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকা সংশোধনসংক্রান্ত ‘পিপলস ট্রাইব্যুনালে’ অংশ নেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ইউটিউবার ধ্রুব রাঠী। সেখান থেকে পরে ‘জুতো প্রদর্শন’ বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে সিজেপির।

সিজেপির নেতা অভিজিৎ দিপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘গণহত্যা ও ভোট চুরির’ অভিযোগ করেছেন। তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এ বিক্ষোভ চলবে।

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এ সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। আদালত শুক্রবার এ বিষয়ে শুনানিতে রাজি হয়েছেন।

দিল্লি পুলিশ বলছে, ভোটার তালিকা সংশোধন এবং সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বুধবার মধ্য দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে অন্তত দুটি নতুন মামলা নথিভুক্ত করা হয়েছে।

মোদিই পুরো দেশের সমস্যা, বললেন ধ্রুব রাঠী

বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত পিপলস ট্রাইব্যুনালে ধ্রুব রাঠী বলেন, ‘এটি আমার প্রথম আন্দোলন। গতকাল যখন নামলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হচ্ছে যে ধ্রুব রাঠী সরকার পরিবর্তন করতে আসছে। নরেন্দ্র মোদি হয়তো ভাবছেন, আমার সমস্যা কেবল তাঁকে নিয়ে; কিন্তু সত্যি হলো, পুরো দেশেরই তাঁকে নিয়ে সমস্যা রয়েছে।’

সূত্র: দ্য হিন্দু, পিটিআই।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

বিস্তারিত কমেন্টে