বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩৯:৪৪
শিরোনাম
● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● টানা তিনবার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● টানা তিনবার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর

পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:৩৬
শেয়ার: mail
পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির মাধ্যমে পরিবহন খাতে গড়ে ওঠা তথাকথিত ‘মাফিয়া ভিত্তির’ অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘আশা করছি, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির মাধ্যমে দেশের পরিবহন খাতে দীর্ঘদিনের আইনবহির্ভূত কর্মকাণ্ড এবং চাঁদাবাজি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, সড়কে দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে শ্রমিক ফেডারেশন সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখবে। সড়ক নিয়ে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে। ফ্যাসিবাদের আমলের সড়কের নৈরাজ্য বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করবে। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর

বিস্তারিত কমেন্টে