মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০৩:২৬
শিরোনাম
● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

বিশ্ব শিক্ষক দিবসের শোভাযাত্রায় শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ স্লোগান লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে এ গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রধান শিক্ষকের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যানারে লেখা হয় শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ। এ নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও অন্য শিক্ষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ সময় বিতর্কিত ব্যানারটি জব্দ করে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

তিল্লি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন জানান, বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি নেতা হালিম মোল্লা ও হাশেম মোল্লা, যুবদল নেতা সুজন মাহমুদ, রিপন মিয়া, বিকাশ বিশ্বাস, সাইফুল ইসলাম, আমান ও শিপনকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে যান। বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে প্রধান শিক্ষক গভীর রাতে বিদ্যালয় ভবন ব্যবহার করে নিয়মিত গোপন বৈঠক করতেন।

তিল্লি উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক মনজুর আলম বলেন, আওয়ামী লীগের এই দোসরকে অর্থ জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগে আগে দুই বছর সাসপেন্ড করে রাখা হয়েছিল। পুনরায় যোগদান করে তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অপতৎপরতা অব্যাহত রেখেছিলেন। ডিসেম্বর ইস্যুতে তিনি গভীর ষড়যন্ত্রে মেতে ওঠেন, যার প্রতিফলন ঘটে বিশ্ব শিক্ষক দিবসে।

সাটুরিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, যে মুহূর্তে বিএনপি সরকার শিক্ষাকে ঢেলে সাজাতে কাজ করছে এবং শিক্ষকদের মর্যাদা রক্ষায় নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে, ঠিক সে সময় একজন প্রধান শিক্ষকের এমন কীর্তিকলাপ দুঃখজনক। তিনি বিষয়টি গুরুত্বসহ বিবেচনা করে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, একটি নিষিদ্ধ সংগঠনকে পুনর্বাসনের অপচেষ্টা ও সরকারবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার

বিস্তারিত কমেন্টে