সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:২১:৫৫
শিরোনাম
● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ ● বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী ● কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে যা বললেন রাশেদ খাঁন ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ ● বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী ● কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে যা বললেন রাশেদ খাঁন

দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান রিয়াদ
মেহেদী হাসান রিয়াদ
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:২২
শেয়ার: mail
দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার পদ্মকোট বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সগীর আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ডা. মো. শাহ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. জামাল হোসেন মুহুরি, মো. জীবন মুহুরি, মো. হারুন অর রশিদ, মাস্টার আবুল কালাম আজাদ, মো. ইদ্রিস মাঝি, মো. ছিদ্দিকুর রহমান, মো. আলী আহাম্মদ, মো. শামীম পান্ডব, মো. মিজানুর রহমান মাঝি, মো. তাজুল ইসলাম মাঝি, মো. করিম মাঝি, মো. মিজানুর রহমান, মো. আবুল কালাম আজাদ, মো. ময়নাল হোসেন, মো. ছিদ্দিকুর রহমান, মো. নুরুজ্জামান, মো. হামিদ গাজী, মো. মফিজুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. আবু তালেব, মো. আবুল হাশেম, মো. সুরুজ মিঞা, মো. আব্দুল হক, মো. গিয়াস উদ্দিন, মো. শামীম এবং ছাত্রদলের পক্ষে মো. মহিউদ্দিন সরকার।

আরও উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, সালমান, রিদওয়ান, আবু মুছা, মনির হোসেন, মোবারক হোসেন, জাকির হোসেন, কবির হোসেন, খোরশেদ আলম, আব্দুল হালীম, মো. মনজু মিয়া, মো. পনির হোসেন, রাসেলসহ বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি ও অন্য বক্তারা বলেন, দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই। সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশ নেন।

সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং ইউনিয়নের প্রয়াত সাবেক বিএনপি নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা লক্ষ করা যায় এবং সুশৃঙ্খলভাবে কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে