রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৩২:৪৩
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর চেষ্টা: প্রবাসী কল্যাণমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১:১৫
শেয়ার: mail
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর চেষ্টা: প্রবাসী কল্যাণমন্ত্রী

ছবিঃসংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং তা সিন্ডিকেটমুক্ত রাখার চেষ্টা করা হবে।

সোমবার (৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী আবদুল্লাহ আল মামুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

মন্ত্রী আরও জানান, সৌদি আরবে হামলায় নিহত সাত প্রবাসীর মধ্যে এ পর্যন্ত পাঁচজনের মরদেহ দেশে পৌঁছেছে এবং তাদের পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা মামুন ২০ বছর বয়সে জীবিকার তাগিদে সৌদি আরবে যান এবং সেখানে দীর্ঘ ১৫ বছর কাজ করেন। পরিবার জানিয়েছে, ঈদের পর দেশে ফিরে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল তার, কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হয়নি।

গত ৮ মার্চ সৌদি আরবের আল খারজে একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন তিনি। শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যাওয়ার পর রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর চেষ্টা: প্রবাসী কল্যাণমন্ত্রী

বিস্তারিত কমেন্টে