সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৫:৩৭
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

মিঠাপুকুরে ২৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
মোঃ রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:৪৫
শেয়ার: mail
মিঠাপুকুরে ২৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাধন চন্দ্র বর্মণ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের কাঁঠালী হিন্দু মধ্যপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় মিঠাপুকুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় কাঁঠালী হিন্দু মধ্যপাড়া গ্রামে সাধন চন্দ্র বর্মণের বাড়ির সামনে কাঁচা রাস্তায় তাঁকে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে সাধন চন্দ্র বর্মণের পরনের লুঙ্গির কোমরে গোঁজা একটি সাদা কৌটার ভেতর থেকে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো ২৬ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে এসব ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে সাধন চন্দ্র বর্মণ পালানোর চেষ্টা করলে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় ঘটনাস্থলেই তাঁকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সাধন চন্দ্র বর্মণ (৩৮) মিঠাপুকুর উপজেলার কাঁঠালী হিন্দু মধ্যপাড়া গ্রামের মৃত সংকর চন্দ্র বর্মণের ছেলে।

পরে জব্দ করা ইয়াবা ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মিঠাপুকুর থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে ২৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে